ত্রিপুরা
img

আড়ালিয়ায় নেশাবিরোধী অভিযানে চারজন আটক

নেশা কারবারের বিরুদ্ধে ফের সক্রিয় পূর্ব থানার পুলিশ। আড়ালিয়ার পঞ্চবটী বাজার এলাকায় হঠাৎ অভিযান চালিয়ে চারজন নেশা বিক্রেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।গোপন সূত্রে নেশা বিক্রির খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশের এই আকস্মিক অভিযানে পঞ্চবটী বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেশা সংক্রান্ত কারবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।এলাকায় নেশার কারবার বন্ধ করতে পুলিশের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে কি না, এখন সেদিকেই নজর স্থানীয়দের।