
৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একতা সংঘের উদ্যোগে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির। মানবিকতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দেওয়ান দাস, ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি স্বপ্না দাস, প্রতাপগড় যুব মোর্চার মনীষ চক্রবর্তী, ক্লাব সভাপতি সুখেন সাহাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।স্বাধীনতার ৮০ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ বলে জানানো হয়। রক্তদান শিবিরের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়।আয়োজকদের আশা, স্বাধীনতা দিবসের এই কর্মসূচি সমাজে মানবিকতা, সহযোগিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা আরও ছড়িয়ে দেবে।