ত্রিপুরা
img

শ্রমকোড বাতিলের দাবিতে রাস্তায় শ্রমিক

শ্রমিকবিরোধী শ্রমকোড বাতিলসহ একাধিক দাবিতে উত্তাল ত্রিপুরা। ১০ আগস্ট দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাল ত্রিপুরা গ্রামীণ শ্রমিক ইউনিয়ন। 
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন শ্রমকোড শ্রমিকদের অধিকার ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রে একাধিক সমস্যা তৈরি করতে পারে। তাই শ্রমিকস্বার্থে শ্রমকোড বাতিলের দাবি জানানো হয়েছে। শুধু শ্রমকোড বাতিল নয়, শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়েও সরব হন আন্দোলনকারীরা।তাঁদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য অধিকার, কাজের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত না হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার করা হবে।