
স্বনির্ভরতার লক্ষ্যে অভিনগর হিন্দি স্কুলে বিশেষ উদ্যোগ। ৬ই আগরতলার উদ্যোগে ১৫০টি বিপিএল পরিবারের হাতে তুলে দেওয়া হল সেলাই মেশিন।
স্বনির্ভরতার পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে অভিনগর হিন্দি স্কুলে আয়োজিত হল এই বিশেষ কর্মসূচি। উদ্যোক্তাদের দাবি, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে স্বনির্ভর করে তুলতেই এই উদ্যোগ। বিশেষ করে পরিবারের মহিলারা যাতে সেলাইয়ের কাজের মাধ্যমে বাড়িতে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মন্ত্রী টিঙ্কু রায় এবং বিধায়িকা পাপিয়া দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে একে একে তুলে দেওয়া হয় সেলাই মেশিন।শুধু সহায়তা নয়, এই ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবারগুলির হাতে আয়ের একটি নতুন পথ তৈরি হতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।