
আগরতলায় শুরু হল রাজ্যের অন্যতম বড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা—৫৪তম ত্রিপুরা স্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার অধিভুক্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ৮ থেকে ১০ আগস্ট পর্যন্ত।প্রতিযোগিতাকে ঘিরে রাজ্যের ব্যাডমিন্টনপ্রেমী এবং খেলোয়াড়দের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯, সিনিয়র এবং ভেটেরান—এই তিন বিভাগে খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। সারা রাজ্য থেকে প্রায় ১৩০ জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। ফলে একাধিক বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক, এমসিসি সেন্ট্রাল জেলার চেয়ারম্যান রত্না দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
ব্যাডমিন্টনের কোর্টে শুরু হয়েছে লড়াই, সামনে তিন দিনের পরীক্ষা—শেষ হাসি হাসবেন কে, উত্তর মিলবে প্রতিযোগিতার শেষেই।