ত্রিপুরা
img

ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা, যানজটে নাজেহাল শহরবাসী

ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। দীর্ঘ যানজটে নাকাল সাধারণ মানুষ। অভিযোগ, ট্রাফিক পুলিশের সক্রিয় ভূমিকা চোখে না পড়ায় শেষ পর্যন্ত এক টমটম চালককেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। শুক্রবার উত্তর ত্রিপুরার ধর্মনগরের ব্যস্ততম সেন্ট্রাল রোডে দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়।স্থানীয়দের অভিযোগ, প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল কার্যত থমকে থাকলেও পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের তৎপরতা খুব একটা দেখা যায়নি অভিযোগ, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেই প্রতিদিন বাড়ছে যানজট। ফলে সাধারণ মানুষ, পথচারী এবং চালকদের ভোগান্তি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।সবচেয়ে আলোচনার বিষয়, যান চলাচল স্বাভাবিক রাখতে এক টমটম চালককে নিজ উদ্যোগে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।এ ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠেছে—শহরের যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের ভূমিকা কতটা কার্যকর?যদিও এ বিষয়ে ট্রাফিক পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।