ত্রিপুরা
img

জল ভরো আন্দোলনে বামেদের যৌথ প্রস্তুতি

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগান সামনে রেখে ১০ আগস্টের ‘জল ভরো’ আন্দোলনের প্রস্তুতি শুরু করল বামপন্থী চারটি সংগঠন। 
সাংবাদিক সম্মেলনে নেতৃবৃন্দ জানান, সাধারণ মানুষের বিভিন্ন দাবি-দাওয়া এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১০ আগস্ট রাজ্যের বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণভাবে ‘জল ভরো’ আন্দোলন পালনের আহ্বান জানানো হয়।সংগঠনগুলির পক্ষ থেকে দাবি করা হয়, মানুষের স্বার্থসংশ্লিষ্ট নানা সমস্যা তুলে ধরতে এই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বানও জানানো হয়।এখন নজর ১০ আগস্টের কর্মসূচির দিকে। এই আন্দোলনে মানুষের অংশগ্রহণ কতটা হয় এবং তার কী প্রভাব পড়ে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।