

Aug 07, 2026
বর্ষায় জলজট সমস্যা মোকাবিলায় স্মার্ট সিটির জল নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শনে নামলেন আগরতলার মেয়র দীপক মজুমদার। পরিদর্শনের পাশাপাশি বিরোধীদের অভিযোগেরও জবাব দেন তিনি।
স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলা ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ শেষ করার নির্দেশও দেন।পরিদর্শনের সময় বিরোধীদের বিভিন্ন অভিযোগের প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান মেয়র। তাঁর দাবি, শহরের উন্নয়ন ও জল নিষ্কাশন ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।এদিকে, বর্ষার সময় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত প্রকল্পের কাজ সম্পূর্ণ করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।