ত্রিপুরা
img

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে স্মরণে কংগ্রেসের শ্রদ্ধা নিবেদন

রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুই ব্যক্তিত্বকে স্মরণ করল কংগ্রেস। প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং-এর জন্মবার্ষিকী ও জনজাতি নেতা যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী পালন করল দল।
রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং-এর ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করল প্রদেশ কংগ্রেস।শুক্রবার দুপুরে আগরতলার কংগ্রেস ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে শচীন্দ্র লাল সিং-এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃত্ব।১৯০৭ সালের ৭ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা।পাশাপাশি কংগ্রেসের জনজাতি নেতা যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকীও পালন করা হয় এদিন। তাঁর অবদান ও সংগঠনের প্রতি ভূমিকার কথা স্মরণ করেন দলীয় নেতৃত্ব।অনুষ্ঠানে কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।