ত্রিপুরা
img

উত্তর ত্রিপুরায় হর ঘর তিরঙ্গা প্রস্তুতি শুরু

স্বাধীনতা দিবসকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলাজুড়ে শুরু হয়েছে ‘হর ঘর ত রঙ্গা’ কর্মসূচির ব্যাপক প্রস্তুতি। জাতীয় পতাকা তৈরি থেকে তেরঙ্গা র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশাল আলপনা—একাধিক কর্মসূচির পরিকল্পনা করেছে জেলা প্রশাসন।ধর্মনগরে জেলাশাসকের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলার প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলাশাসক চাঁদনী চন্দ্রন।ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বনির্ভর গোষ্ঠী এবং স্থানীয় বাজারের মাধ্যমে তিন ধরনের আকারে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জাতীয় পতাকা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।আগামী ১৩ আগস্ট কদমতলায় বাইক র‍্যালি, বিভিন্ন ব্লকে সাইকেল র‍্যালি এবং কালাছড়া ও জম্পুইজলায় তেরঙ্গা র‍্যালির আয়োজন করা হবে।এছাড়াও ১৩ থেকে ১৬ আগস্ট পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, তেরঙ্গা প্রদর্শনী এবং ‘বন্দে মাতরম্’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।কর্মসূচির অন্যতম আকর্ষণ হিসেবে ধর্মনগরসহ জেলার বিভিন্ন ব্লক সদর ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশাল আলপনা অঙ্কনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।ই-রিকশায় প্রচার, সোশ্যাল মিডিয়া, লিফলেট বিতরণ এবং গ্রামসভার মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগও গ্রহণ করেছে জেলা প্রশাসন।