
ধর্মনগরে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মেগা রক্তদান শিবির। রক্তদানের পাশাপাশি ছিল অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। আর সবার নজর কেড়েছেন ৫২ বছর বয়সী এক নারী রক্তদাতা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ড্রাগ কন্ট্রোলার সুব্রত দাস, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিহির ভৌমিক, সম্পাদক বিশ্বজিৎ সাহা এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা ।অনুষ্ঠানের উদ্বোধনের পর শুরু হয় রক্তদান কর্মসূচি। সংগঠনের সদস্য ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন মোট ২৯ জন রক্তদান করেন।এই শিবিরের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন ৫২ বছর বয়সী মীনা নাথ। তাঁর রক্তদান উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয় এবং অন্যদেরও রক্তদানে উৎসাহিত করে।পাশাপাশি বিভিন্ন বিভাগে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।আয়োজকদের মতে, রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য