ত্রিপুরা
img

স্মার্ট মিটার ঘিরে নবগ্রামে তীব্র বিক্ষোভ

আগরতলার এয়ারপোর্ট সংলগ্ন নবগ্রাম এলাকায় স্মার্ট বিদ্যুৎ মিটার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো লিখিত নোটিশ ছাড়াই স্মার্ট মিটার বসানোর চেষ্টা হয়। বিক্ষোভের মুখে বিদ্যুৎ নিগমের কর্মীরা এলাকা ছেড়ে চলে যান বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা নবেন্দু দেবনাথ অভিযোগ করেন, আগের মিটারে নিয়মিত বিল পরিশোধ করলেও স্মার্ট মিটার বসানোর পর অতিরিক্ত বিল আসছে।তাঁর আরও দাবি, মেন সুইচ বন্ধ থাকলেও মিটারের লাইট জ্বলছে এবং ইউনিট গণনা হচ্ছে বলে তাঁর সন্দেহ।এছাড়া, স্মার্ট মিটার বসানোর পর কানেকশনে সমস্যা দেখা দিলেও লিখিত অভিযোগের কোনও সমাধান হয়নি বলেও অভিযোগ করেন তিনি।তবে এই অভিযোগগুলির বিষয়ে বিদ্যুৎ নিগমের আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগগুলির স্বাধীনভাবে যাচাইও করা সম্ভব হয়নি।
শুনুন, কী বলছেন এলাকাবাসী।