ত্রিপুরা
img

নকল কাগজে জমি দখলের অভিযোগ

নকল কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ। নিজের একমাত্র সম্পত্তি ফিরে পেতে এবার পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের দ্বারস্থ হলেন এক অসহায় বৃদ্ধা। প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে আবেদন জানালেন তিনি। নিজের একমাত্র সম্পত্তি ফিরে পাওয়ার আশায় এবার প্রশাসনের দ্বারস্থ হলেন হীরা বতি সরকার (সেন) নামে এক অসহায় বৃদ্ধা।বুধবার তিনি পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। তাঁর অভিযোগ, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি জাল বা নকল নথি তৈরি করে তাঁর পৈতৃক জমি অবৈধভাবে দখল করে নিয়েছে।বৃদ্ধার দাবি, বহুদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সুরাহা মেলেনি। তাই শেষ আশ্রয় হিসেবে জেলা প্রশাসনের কাছে ন্যায়বিচার এবং নিজের জমি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।এখন প্রশাসন এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই বৃদ্ধা ও তাঁর পরিবার।