
নয় দফা দাবি সামনে রেখে মহাকরণ অভিযানে নামল ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘ। আগরতলা টাউন হল থেকে বিক্ষোভ মিছিল করে পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্দেশে স্মারকলিপি দিতে রওনা দেন চালকরা। নিজেদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি সামনে রেখে মহাকরণ অভিযানে নামলেন ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের সদস্যরা।বুধবার আগরতলা টাউন হল প্রাঙ্গণ থেকে একটি সুবিশাল মিছিল বের হয়। হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে দিতে মহাকরণের উদ্দেশ্যে রওনা দেন সংগঠনের সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নয় দফা দাবি নিয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হবে। চালকদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন।বিক্ষোভকারীরা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত তাঁদের দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেন সংগঠনের নেতারা।