ত্রিপুরা
img

মহিলার উপর সংঘবদ্ধ হামলায় চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়ে জমি-সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে এক মহিলার উপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনাকে ঘিরে উঠেছে দুই পক্ষের পাল্টা অভিযোগও।অভিযোগ, বুধবার সকালে ঝুটন দাস নামে ওই মহিলাকে এলাকার কয়েকজন মহিলা মিলে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাঁকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর লেখা পর্যন্ত তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহত মহিলার পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিনা প্ররোচনায় তাঁর উপর হামলা চালানো হয়েছে।অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, দীর্ঘদিন ধরেই ঝুটন দাসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এবং বিভিন্ন অভিযোগে থানায় মামলা করার প্রবণতা ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও সমাধান হয়নি বলেও তাঁদের দাবি।এদিকে ঘটনাস্থলে পৌঁছে বিশালগড় মহিলা থানার পুলিশ জানায়, কোনো অভিযোগ থাকলে আইনের আশ্রয় নেওয়াই সঠিক পথ। আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।