ত্রিপুরা
img

উচ্চশিক্ষা সংলাপে শিক্ষার্থীদের সরাসরি মতামত

উচ্চশিক্ষার ভবিষ্যৎ কোন পথে এগোবে? শিক্ষার্থীদের সমস্যার সমাধানই বা কীভাবে সম্ভব? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই স্টেট গেস্ট হাউজ সোনারতরিতে আয়োজিত হলো 'উচ্চ শিক্ষা সংলাপ'। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। স্টেট গেস্ট হাউজ সোনারতরিতে অনুষ্ঠিত হলো 'উচ্চ শিক্ষা সংলাপ'।অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মাসহ শিক্ষা দপ্তরের আধিকারিকরা।মন্ত্রী বলেন, এটি শুধুমাত্র একটি সরকারি সভা নয়, বরং শিক্ষার্থীদের মুক্তভাবে মতামত জানানোর একটি উন্মুক্ত মঞ্চ। উচ্চশিক্ষার সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তাব সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলেও জানান তিনি।আলোচনায় উঠে আসে শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানমুখী শিক্ষা, কলেজের পরিকাঠামো, উচ্চশিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং আগামী দিনের শিক্ষা নীতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি, 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্য বাস্তবায়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার উপরও জোর দেন মন্ত্রী।