ত্রিপুরা
img

খুঁটি পূজায় জেপিসির শারদীয় প্রস্তুতির সূচনা

দুর্গাপূজার আর বেশি দেরি নেই। আর সেই প্রস্তুতির সূচনা হয়ে গেল জয়নগরের ঐতিহ্যবাহী জেপিসি ক্লাবে। খুঁটি পূজার মধ্য দিয়ে শুরু হলো এবারের দুর্গাপূজার আনুষ্ঠানিক প্রস্তুতি। এ বছর ক্লাবের আকর্ষণ—‘ত্রিনয়নী’ থিম। খুঁটি পূজার মধ্য দিয়েই দুর্গাপূজার কাউন্টডাউন শুরু করল জয়নগরের ঐতিহ্যবাহী জেপিসি ক্লাব।ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের পূজোর আনুষ্ঠানিক সূচনা করেন ক্লাবের সদস্যরা। এ বছর জেপিসির দুর্গাপূজার মূল আকর্ষণ থাকছে *‘ত্রিনয়নী’* থিম, যার মাধ্যমে ফুটে উঠবে দেবী দুর্গার শক্তি, মমতা ও ন্যায়ের প্রতীকী রূপ।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পূজোর মোট বাজেট প্রায় *সাত লক্ষ টাকা*। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে মণ্ডপসজ্জা—সবকিছুর দায়িত্বে রয়েছেন স্থানীয় শিল্পীরা। তাঁদের সৃজনশীলতায় দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তুলে ধরার লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রস্তুতি।ইতিমধ্যেই শুরু হয়েছে মণ্ডপ নির্মাণের কাজ। পূজো ঘিরে উৎসবের আবহ তৈরি হতে শুরু করেছে জয়নগর এলাকাজুড়ে।