
ধর্মনগর জেলা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যরা। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কর্তব্যরত চিকিৎসক। অভিযোগ, বটরশি এলাকার ৫৫ বছর বয়সি জালাল উদ্দিনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁর পালস না পেয়ে ইসিজি করার নির্দেশ দেন।
মৃতের পরিবারের দাবি, প্রথমে আনা ইসিজি মেশিনটি কাজ না করায় অন্য মেশিন আনতে সময় লাগে। আর সেই বিলম্বের মধ্যেই রোগীর মৃত্যু হয়। তাঁদের অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা এবং চিকিৎসায় গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।ঘটনার পর ক্ষুব্ধ আত্মীয়-পরিজন হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।অন্যদিকে, কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমেলি নাথ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, রোগীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। নিয়ম মেনেই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ইসিজি করার নির্দেশ দেওয়া হয়।
END
একই ঘটনায় দুই পক্ষের পরস্পরবিরোধী দাবি সামনে এসেছে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ে