ত্রিপুরা
img

সুকান্ত একাডেমির কাজ পরিদর্শনে মন্ত্রী অনিমেষ দেববর্মা

দীর্ঘদিনের সংস্কার কাজের পর নতুন রূপে ফিরছে আগরতলার ঐতিহ্যবাহী সুকান্ত একাডেমি। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। সঙ্গে ছিলেন দপ্তরের সচিব ও অন্যান্য আধিকারিকরা।পরিদর্শনের সময় নির্মাণকাজের অগ্রগতি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেন মন্ত্রী।জানা গেছে, আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের পাশাপাশি সুকান্ত একাডেমির ঐতিহ্য বজায় রেখেই পুনর্গঠনের কাজ চলছে।পরিদর্শন শেষে মন্ত্রী জানান, সমস্ত কাজ নির্ধারিত সময়ে শেষ করার লক্ষ্যে দ্রুতগতিতে এগোচ্ছে নির্মাণকাজ।তিনি আশা প্রকাশ করেন, আগামী বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই নবসজ্জিত সুকান্ত একাডেমি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।