ত্রিপুরা
img

জাতীয় সড়ক খালি করতে প্রশাসনের চূড়ান্ত নির্দেশ

জাতীয় সড়কের জমি দখলমুক্ত করতে এবার শেষবারের মতো সতর্কবার্তা দিল বিশালগড় মহকুমা প্রশাসন। চড়িলাম বাজার এলাকায় গিয়ে ব্যবসায়ী ও দখলদারদের দ্রুত জায়গা খালি করার নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকরা বৃহস্পতিবার দুপুরে চড়িলাম বাজার এলাকায় পৌঁছে বিশালগড় মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস, বিশ্রামগঞ্জ রেভিনিউ সার্কেলের ডি.সি.এম. গোবিন্দ দেববর্মা এবং রেভিনিউ ইন্সপেক্টর শংকর শর্মা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জাতীয় সড়কের জমি দ্রুত খালি করতে হবে। এটি শেষবারের মতো সতর্কবার্তা। এরপরও নির্দেশ না মানলে প্রশাসন আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালাবে।এদিন প্রশাসনিক আধিকারিকরা এলাকাবাসী ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন এবং স্বেচ্ছায় অবৈধ দখল সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
শেষবারের মতো নোটিশ ও সতর্কবার্তা জারি হয়েছে। এবার নির্দেশ না মানলে কবে শুরু হবে উচ্ছেদ অভিযান? সেই দিকেই নজর চড়িলাম বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের।