ত্রিপুরা
img

এনসিসি থানার অভিযানে গ্রেপ্তার অভিযুক্ত চোর

আগরতলার খেজুরবাগান এলাকায় চুরির অভিযোগের পর দ্রুত অভিযানে নামল এনসিসি থানার পুলিশ। অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। বিস্তারিত জানাচ্ছেন এনসিসি থানার ওসি পরিতোষ দাস।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস। তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু হয় এবং তার ফলেই এই সাফল্য আসে।
দ্রুত অভিযানে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে অভিযোগকারীর পরিবারে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, সেই দিকেও তদন্ত চালিয়ে যাচ্ছে এনসিসি থানার পুলিশ।