
জিবি হাসপাতালে রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন জমা দিল যুব কংগ্রেসের প্রতিনিধি দল। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।রোগীর সঙ্গে দুর্ব্যবহার এবং হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার সঙ্গে দেখা করেন।প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি ডেপুটেশন জমা দিয়ে হাসপাতালে রোগীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।যুব কংগ্রেসের নেতাদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনোভাবেই অবহেলা বা দুর্ব্যবহারের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।