ত্রিপুরা
img

যশোদা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের আগমন

রক্তনালীর জটিল রোগের আধুনিক চিকিৎসা নিয়ে এবার আগরতলায় যশোদা হাসপাতাল। এক সাংবাদিক সম্মেলনে ভাস্কুলার সার্জারি ও ডায়াবেটিক ফুট কেয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন হায়দরাবাদের যশোদা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এস. শ্রীকান্ত রাজু। হায়দরাবাদের যশোদা হাসপাতালের উদ্যোগে আগরতলা ইনফরমেশন সেন্টারে আয়োজিত হলো এক সাংবাদিক সম্মেলন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাস্কুলার সার্জন ডাঃ এস. শ্রীকান্ত রাজু, যিনি ওপেন ভাস্কুলার সার্জারি এবং আধুনিক এন্ডোভাস্কুলার বা মিনিমালি ইনভেসিভ  চিকিৎসা পদ্ধতিতে বিশেষ দক্ষ। পাশাপাশি ডায়াবেটিক ফুট কেয়ার ও পোডিয়াট্রিক চিকিৎসাতেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।তিনি জানান, বর্তমানে ভ্যারিকোজ ভেইন, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, ডিপ ভেইন থ্রম্বোসিস, ডায়াবেটিক ফুট, ক্যারোটিড আর্টারি ডিজিজ, অ্যানিউরিজমসহ বিভিন্ন জটিল রক্তনালীর রোগের উন্নত চিকিৎসা এখন আরও সহজলভ্য হয়েছে।এছাড়াও, দীর্ঘদিনের পায়ের ব্যথা, না-সারা ক্ষত, পা ফুলে যাওয়া, রক্তনালীর ব্লকেজ বা ডায়াবেটিক ফুট আলসারের মতো সমস্যায় ভুগছেন এমন রোগীদের সময়মতো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।