ত্রিপুরা
img

মুজফ্ফর আহমেদকে সিপিএমের শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ভারতের সাম্যবাদী আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক মুজফ্ফর আহমেদকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাল সিপিএম। রাজ্য কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃত্ব।
এই উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, রাজ্য নেতা অমল চক্রবর্তীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।অনুষ্ঠানে বক্তারা মুজফ্ফর আহমেদের সংগ্রামী জীবন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় তাঁর অবদান এবং ভারতের সাম্যবাদী আন্দোলনে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।তাঁদের বক্তব্য, মুজফ্ফর আহমেদের আদর্শ ও সংগ্রাম আজও সমাজের কাছে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।