ত্রিপুরা
img

এসটিজিটি উত্তীর্ণদের ডেপুটেশন টিআরবিটি অফিসে

ফল প্রকাশের চার মাস পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি ভেরিফিকেশন প্রক্রিয়া। এই পরিস্থিতিতে টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিলেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। তাঁদের একটাই দাবি—অতিসত্বর ভেরিফিকেশন সম্পন্ন করে প্রকাশ করা হোক মেধাতালিকা। বুধবার তাঁরা টিআরবিটির চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়ে জানতে চান, কবে থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে এবং নিয়োগের পরবর্তী ধাপ এগোবে।প্রার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অপেক্ষা করেও কোনো নির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি। এতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এবং মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে চাকরিপ্রার্থীদের।তাঁদের দাবি, দ্রুত ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে মেধাতালিকা প্রকাশ করা হোক, যাতে নিয়োগ প্রক্রিয়া আর বিলম্বিত না হয়।