
মোহনপুরে ফের বড়সড় নেশাবিরোধী অভিযান। বনভূমিতে অবৈধভাবে চাষ করা প্রায় আড়াই লক্ষ গাঁজার চারা ধ্বংস করল পুলিশ। প্রশাসনের দাবি, নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই চলবে এমন অভিযান। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথ নেশাবিরোধী অভিযান চালায় পুলিশ।অভিযানে বিভিন্ন স্থানে অবৈধভাবে চাষ করা প্রায় আড়াই লক্ষ গাঁজার চারা ধ্বংস করা হয়। অবৈধ মাদক চাষের বিরুদ্ধে এটি বড় পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ।অভিযানে নেতৃত্ব দেন মহকুমা পুলিশ আধিকারিক, সুন্দর টিলা ফাঁড়ির ওসি দেবজয় রিয়াং, পুলিশ ইন্সপেক্টর প্রদীপ ত্রিপুরা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।ওসি দেবজয় রিয়াং জানান, মুখ্যমন্ত্রীর 'নেশামুক্ত ত্রিপুরা' গড়ার বার্তাকে বাস্তবায়িত করতেই এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চালানো হবে।