ত্রিপুরা
img

রাবার বাগানে অজানা রোগে চাষিদের দুর্ভোগ

মোহনপুর মহকুমার বামুটিয়া এলাকায় রাবার বাগানে অজানা রোগের প্রকোপ। গাছের পাতা ঝরে কমছে উৎপাদন। প্রযুক্তির অভাবে বিপাকে চাষিরা, এবার ড্রোন ব্যবহারের দাবি তুললেন তাঁরা।মোহনপুর মহকুমার বামুটিয়া এলাকার রাবার বাগানগুলোতে অজানা রোগের প্রভাবে উদ্বেগ বাড়ছে। চাষিদের দাবি, গাছের পাতা লাল ও হলুদ হয়ে অসময়ে ঝরে পড়ছে। ফলে উল্লেখযোগ্যভাবে কমে গেছে রাবার উৎপাদন।পরিস্থিতি খতিয়ে দেখতে রাবার বোর্ডের বিশেষজ্ঞরা এলাকা পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। তবে চাষিদের অভিযোগ, পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হওয়া ওষুধের দাম বেশি এবং উঁচু গাছে স্প্রে করাও অত্যন্ত কঠিন। স্থানীয় প্রাক্তন বিধায়কও চাষিদের সমস্যার সমাধানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।চাষিদের দাবি, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও তারা ড্রোনভিত্তিক স্প্রে পরিষেবার সুবিধা পাচ্ছেন না। দ্রুত রাবার বোর্ড ও সরকারের উদ্যোগে ড্রোন প্রযুক্তি চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
অজানা রোগে উৎপাদন কমছে, বাড়ছে চাষিদের দুশ্চিন্তা। ড্রোন প্রযুক্তির দাবি কত দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর।