ত্রিপুরা
img

আগামীকাল শুরু বিজেপির জেলা প্রশিক্ষণবর্গ

আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজেপির জেলা স্তরের প্রশিক্ষণবর্গ। সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত জানালেন দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী, মন্ত্রী টিংকু রায়-সহ অন্যান্য নেতারা।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সংগঠনকে আরও শক্তিশালী করা এবং কর্মীদের সাংগঠনিক দক্ষতা বাড়াতেই এই প্রশিক্ষণবর্গের আয়োজন করা হয়েছে।এছাড়াও দলের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং জনসংযোগ বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়।
জেলা স্তরের এই প্রশিক্ষণবর্গ থেকে কী বার্তা উঠে আসে, এখন সেদিকেই রাজনৈতিক মহলের নজর।