ত্রিপুরা
img

রবিদাসের আদর্শ পৌঁছাতে শুরু বিজেপির বিশেষ কর্মসূচি

সন্ত গুরু রবিদাসের আদর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল বিজেপি খোয়াই জেলা কমিটি। আগরতলা থেকে আনা হল তাঁর জন্মভূমির পবিত্র মাটি, যা পর্যায়ক্রমে জেলার প্রতিটি মণ্ডলে নিয়ে যাওয়া হবে।এই কর্মসূচির অংশ হিসেবে আগরতলা থেকে সন্ত গুরু রবিদাসের জন্মভূমির পবিত্র মাটি খোয়াইয়ে আনা হয়। পরে সেই মাটি ভর্তি কলসি মহাদেবটিলা এলাকার মহাদেব মন্দিরে আনুষ্ঠানিকভাবে স্থাপন করা হয়।
বিজেপি নেতৃত্ব জানিয়েছে, আগামী দিনে এই কলসি জেলার প্রতিটি মণ্ডলে সাত দিন করে রাখা হবে, যাতে সাধারণ মানুষ সন্ত গুরু রবিদাসের মানবতা, সাম্য ও সামাজিক সম্প্রীতির বার্তার সঙ্গে পরিচিত হতে পারেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস, মণ্ডল সভাপতি অনুকুল দাস, জেলা নেতৃত্ব সাগর দেব, বিজয় কুমার দেবনাথ-সহ অন্যান্য নেতা ও কার্যকর্তারা।
এই কর্মসূচি জেলার মানুষের মধ্যে কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর।