

Aug 04, 2026
কমনওয়েলথ গেমসে ইতিহাস রচনা করেছেন ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে। অস্মিতার এই ঐতিহাসিক সাফল্যে মঙ্গলবার দিল্লির বাসভবনে তাকে সংবর্ধিত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সংবর্ধনা প্রদান শেষে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, অস্মিতা যে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন, তা দেশের প্রতিটি তরুণ-তরুণী এবং উদীয়মান ক্রীড়াবিদদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে থাকবে। মাতা ত্রিপুরাসুন্দরীর আশীর্বাদে আগামী দিনেও অস্মিতা বিশ্বমঞ্চে দেশের মুখ আরও উজ্জ্বল করবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
"ত্রিপুরার মেয়ের এই ঐতিহাসিক অর্জন নিঃসন্দেহে ভারতের ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করলো।