
সন্ত শিরোমণি রবিদাস মহারাজের ৬৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে কাশী থেকে এলো তাঁর জন্মভিটার পবিত্র মাটি। আগরতলায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সেই পবিত্র মাটি তুলে দেওয়া হলো বিজেপির জেলা সভাপতিদের হাতে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাঁর জন্মভিটা বেনারসের কাশী থেকে আনা পবিত্র মাটি রাখা হয়েছিল আখাউড়া রোডস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ সারদেশ্বরী মঠে।সেখানেই আয়োজন করা হয় শিব রুদ্রাভিষেক ও শিব মহাযজ্ঞের। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে কাশী থেকে আনা পবিত্র মাটি তুলে দেওয়া হয় বিজেপির বিভিন্ন জেলা সভাপতিদের কাছে।সন্ত রবিদাস মহারাজের আদর্শ—মানবতা, সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ বলে জানান আয়োজকরা।ভক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে এই আয়োজন হয়ে উঠল এক বিশেষ স্মরণীয় মুহূর্ত।