ত্রিপুরা
img

বি-ডিভিশন ফুটবল লিগে জয় পেল ত্রিপুরা স্পোর্টস স্কুল

ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বি-ডিভিশন ফুটবল লিগে একতরফা জয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের। উমাকান্ত মাঠে ফ্রেন্ডস ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিল দল।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে একের পর এক গোল করে তারা।
শেষ পর্যন্ত ৪-১ গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় ত্রিপুরা স্পোর্টস স্কুল। এই জয়ে লিগে দলটির আত্মবিশ্বাস আরও বাড়বে বলেই মনে করছেন ফুটবলপ্রেমীরা।
দাপটে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পরের ম্যাচে কেমন পারফরম্যান্স করে স্পোর্টস স্কুল, এখন সেদিকেই নজর।