ত্রিপুরা
img

আগরতলায় জলাশয় সংস্কার পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আগরতলা শহরের জলাশয় সংরক্ষণ ও সৌন্দর্যায়নের কাজ খতিয়ে দেখতে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। প্রভুবাড়ি পুকুরসহ একাধিক পুকুরের সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এছাড়াও এদিন দিন উপস্থিত ছিলেন ছিলেন মেয়র দীপক মজুমদার ও পুরনিগমের কমিশনার এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। দেপাশাপাশি শহরের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জলাশয়ের চলমান উন্নয়নমূলক কাজও পরিদর্শন করেপরিদর্শনকালে সংস্কার কাজের অগ্রগতি, জলাশয়ের রক্ষণাবেক্ষণ, জনসচেতনতা পরিচ্ছন্নতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। দ্রুত ও গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার দিকেও গুরুত্ব আরোপ করা হয়। শহরের জলাশয়গুলিকে পরিবেশবান্ধব ও নাগরিকদের উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ কতটা সফল হয়, এখন সেদিকেই নজর আগরতলাবাসীর।