ত্রিপুরা
img

মানবিক উদ্যোগে বাঁচল অসুস্থ যুবতীর জীবন

কাঞ্চনপুরে রাস্তার ধারে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক যুবতীকে উদ্ধার করে মানবিকতার নজির গড়লেন দুই সাংবাদিক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও জানা যায়নি তাঁর পরিচয়। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সোমবার দুপুরে প্রায় ১৯ বছর বয়সী এক যুবতীকে অসুস্থ অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।ঘটনাটি নজরে আসতেই মানবিক দায়িত্ববোধ থেকে সাংবাদিক অমৃত পাল ও ভরত নাথ দ্রুত ওই যুবতীকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। তবে যুবতীর সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি নিজের নাম-পরিচয় কিংবা পরিবারের কোনো যোগাযোগের তথ্য জানাতে পারেননি।বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।যদি কেউ এই যুবতীকে চিনে থাকেন অথবা তাঁর পরিবারের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে অনতিবিলম্বে কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল অথবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।