ত্রিপুরা
img

ব্যাংকের ছাদ ভেঙে আহত একাধিক গ্রাহক

ধর্মনগরে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের শাখায় বড়সড় দুর্ঘটনা। হঠাৎ ছাদের একটি অংশ ভেঙে পড়ে আহত হলেন একাধিক গ্রাহক। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ ছিল বলে অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। সোমবার সবারই ঘটনাটি ঘটে।ঘটনার সময় ব্যাংকের ভেতরে উপস্থিত ছিলেন বহু গ্রাহক। ছাদের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে একাধিক ব্যক্তি আহত হন। মুহূর্তের মধ্যেই ব্যাংক চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলে জানা গেছে।ঘটনার পর ব্যাংকের এক আধিকারিক জানান, ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে অভিযোগ, ভবনের মালিকের কাছে একাধিকবার সংস্কারের আবেদন জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এই ঘটনার পর ভবনের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। প্রতিদিন শতাধিক গ্রাহক পরিষেবা নিতে ব্যাংকে আসেন। তাই এমন দুর্ঘটনা ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা তৈরি করছে।
ছাদ ধসে আহত হলেন গ্রাহকরা, আর সামনে এল ভবনের জরাজীর্ণ অবস্থা। এবার প্রশাসনের তদন্তে কী উঠে আসে এবং ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়, সেদিকেই নজর ধর্মনগরবাসীর।