

Aug 03, 2026
নিয়মিত, নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জলের দাবিতে এবার সরব সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। ১২ দফা দাবি নিয়ে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন দিল সংগঠন। পূর্ব আগরতলা এলাকায় নিয়মিত, নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহের দাবিতে আন্দোলনে নামল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংগঠনের পক্ষ থেকে ১২ দফা দাবি তুলে ধরে কলেজ টিলাস্থ ত্রিপুরা জল বোর্ডের সহকারী প্রকৌশলীর কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে পূর্ব আগরতলার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা ভোগাচ্ছে সাধারণ মানুষ। তাই দ্রুত সমস্যার সমাধান করে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জল সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।