ত্রিপুরা
img

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি, প্রাণ গেল মহিলার

রবিবার সকালের শান্ত পরিবেশ মুহূর্তেই বদলে গেল বিভীষিকায়। বাড়ির গেট খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক মহিলা। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে আসে একটি গাড়ি। এক মহিলার মৃত্যু, আহত এক কিশোরী। 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও বাড়ির গেট খুলে প্রাতঃভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রায় ৪৫ বছর বয়সী সবিতা দাস। তাঁর সঙ্গে ছিল প্রতিবেশী কমল রায়ের প্রায় ১০ বছরের মেয়ে সঙ্গীতা রায়।অভিযোগ, আগরতলা থেকে সাব্রুমগামী একটি নতুন ওয়াগনার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দু'জনকে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি রাস্তার ধারের একটি রেস্টুরেন্ট ভেঙে অমূল্য দাসের বাড়িতে ঢুকে পড়ে।দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সবিতা দাসকে মৃত ঘোষণা করেন। আহত কিশোরীর চিকিৎসা চলছে।ঘটনার পর এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখছে পুলিশ।
এক মুহূর্তের অসাবধানতাই কেড়ে নিল একটি প্রাণ। দুর্ঘটনার প্রকৃত কারণ কী—তদন্তের দিকেই এখন সবার নজর।