ত্রিপুরা
img

দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা ঘিরে তীব্র বিতর্ক

জিবিপি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন করব প্রেসক্লাবের সম্পাদক রানা চাকমা ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। দুর্ঘটনার পর পুলিশের ভূমিকা ঘিরে উঠেছে একাধিক অভিযোগ। ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব হয়েছে সাংবাদিক মহল। 
আহতকে দ্রুত হাসপাতালে পাঠানোর বদলে ঘটনাস্থলেই বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে।পরে থানার ওসির হস্তক্ষেপে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহত মহিলাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে পাঠানো হয়।ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা। আহতের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।
দুর্ঘটনার তদন্তে কী তথ্য উঠে আসে, আর পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগের কী জবাব মেলে—এখন সেদিকেই নজর সকলের।