
দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ধর্মীয় আচার আর মানবসেবার অনন্য মেলবন্ধন। মহা শান্তিযজ্ঞ, বস্ত্র বিতরণ, হুইলচেয়ার প্রদানসহ একাধিক সামাজিক কর্মসূচির আয়োজন করল সনাতনী হিন্দু সেনা।
বাইপাসের কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় মহা শান্তিযজ্ঞ, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাজসেবামূলক কর্মসূচি। এদিন অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার রামপদ জামাতিয়া, বিধায়িকা মিনারানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।আয়োজকদের বক্তব্য, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি সমাজসেবার বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ।
শুধু ধর্মীয় আয়োজন নয়, সমাজসেবার এই উদ্যোগ আগামী দিনেও কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর।