ত্রিপুরা
img

ছাত্রীনিবাসে খাবার চুরি, তুমুল বিক্ষোভ শুরু

ছাত্রীনিবাসের রান্নাঘর থেকে খাবার চুরির অভিযোগ। অভিযোগ, রান্নার কাজে যুক্ত কয়েকজন কর্মী খাবার বাইরে নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে ধরে ফেলেন ছাত্রীরাই। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হোস্টেল চত্বরে। 
জগন্নাথ বাড়ি রোড এলাকার ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।অভিযোগ, রান্নার কাজে যুক্ত কয়েকজন মাসি বিভিন্ন খাবার বাইরে নিয়ে যাওয়ার সময় ছাত্রীরা তাঁদের হাতে-নাতে ধরে ফেলেন।ঘটনার পর মুহূর্তের মধ্যেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। শুরু হয় বিক্ষোভ, উত্তাল হয়ে ওঠে পুরো ছাত্রীনিবাস।ছাত্রীদের দাবি, হোস্টেলের খাবার বারবার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, ফলে তাঁদের প্রাপ্য খাবার নিয়েও প্রশ্ন উঠছে।ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ছাত্রীরা।
অভিযোগের তদন্তে কী সত্য সামনে আসে, আর প্রশাসন কী পদক্ষেপ নেয়— এখন সেদিকেই নজর।