ত্রিপুরা
img

যন্তরমন্তরে সাংবাদিকদের ঐতিহাসিক আন্দোলনে সাফল্য

সংবাদকর্মীদের অধিকার, নিরাপত্তা, পেনশন ও কল্যাণমূলক দাবিতে দিল্লির যন্তর-মন্তরে ইতিহাস গড়ল ভয়েস অফ মিডিয়া। জাতীয় কনভেনশন ও ধর্না কর্মসূচিতে অংশ নেয় ত্রিপুরার চার সদস্যের প্রতিনিধি দলও। সাংবাদিকদের ৩০ দফা দাবি আদায়ে আয়োজিত ভয়েস অফ মিডিয়া-র জাতীয় কনভেনশন ও ধর্না কর্মসূচি এক ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।সংবাদকর্মীদের অধিকার, নিরাপত্তা, পেনশন, স্বাস্থ্যসুরক্ষা এবং বিভিন্ন কল্যাণমূলক দাবিকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত সাংবাদিক এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের ইন্টারন্যাশনাল চিফ সন্দীপ কালে-র নেতৃত্বে অনুষ্ঠিত এই জাতীয় আন্দোলনে ত্রিপুরা থেকেও অংশ নেন চার সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্য সভাপতি তথা উত্তর-পূর্বাঞ্চলীয় জোনের ন্যাশনাল সভাপতি। তাঁর সঙ্গে ছিলেন অজয় পাল, প্রদীপ ঘোষ এবং মনি দেবনাথ।আন্দোলন চলাকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রক্ষা খাড়সে এবং কেন্দ্রীয় আয়ুশ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপরাও যাদব যন্তর-মন্তরে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের কাছ থেকে ৩০ দফা দাবিপত্র গ্রহণ করেন। আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সংগঠনের দাবি, এই উদ্যোগ দেশের সাংবাদিক সমাজের অধিকার রক্ষার লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।