
কমনওয়েলথ গেমসের জুডোর ৪৮ কেজি বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতের ঝুলিতে সোনার পদক তুলে দিলেন ত্রিপুরার মেয়ে অস্মিতা দে।তাঁর এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। অস্মিতার এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা রাজ্য। ক্রীড়াজগৎ থেকে সাধারণ মানুষ—সকলেই অভিনন্দন জানাচ্ছেন এই প্রতিভাবান ক্রীড়াবিদকে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিংকু রায় অস্মিতা দে-কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর এই সাফল্য শুধু ত্রিপুরার নয়, সমগ্র ভারতের গর্ব। আগামী দিনে আরও বড় আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে সাফল্য অর্জনের শুভকামনাও জানান তিনি। অস্মিতার এই স্বর্ণজয় প্রমাণ করে দিয়েছে, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে ছোট রাজ্য থেকেও বিশ্বমঞ্চে ইতিহাস গড়া সম্ভব।