দেশ
img

মোদী পোস্টে মামলা মেটা প্রধানের বিরুদ্ধে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর ও বিকৃত পোস্টের অভিযোগে এবার ভারতের মেটা প্রধানের বিরুদ্ধেও মামলা। হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশের এই পদক্ষেপে নতুন মাত্রা পেল বিতর্ক। অভিযোগের ভিত্তিতে একাধিক ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি ভারতে মেটার ব্যবসার দায়িত্বপ্রাপ্ত প্রধান অর্জুন শ্রীনিবাসকেও মামলায় যুক্ত করা হয়েছে। জানা গেছে, নিট প্রশ্নফাঁস ও শিক্ষায় দুর্নীতির অভিযোগে দিল্লিতে বিক্ষোভ চলাকালীন সমাজমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত ছবি, ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি বিকৃত কনটেন্ট ছড়ানো হয়েছিল বলে অভিযোগ। দু'জন অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে তদন্ত শুরু করে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ। পুলিশের দাবি, এই ধরনের পোস্ট জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এদিকে, মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তকারী সংস্থার সঙ্গে তারা যোগাযোগ রাখছে এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করা হবে।