
বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের Gen Z-কে নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। সেই মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার আগরতলায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে ত্রিপুরা মহিলা কংগ্রেস। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সংগঠনের নেত্রী ও কর্মীরা কঙ্গনা রানাওয়াতের বক্তব্যের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাঁর মন্তব্য প্রত্যাহারের দাবি জানান। মিছিল শেষে বিক্ষোভকারীরা প্রতীকী প্রতিবাদ হিসেবে কঙ্গনা রানাওয়াতের পোস্টারে আগুন ধরিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মহিলা কংগ্রেসের অভিযোগ, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের মন্তব্য দেশের তরুণ প্রজন্মকে অপমান করে এবং সমাজে ভুল বার্তা পৌঁছে দেয়। তারা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন।