ত্রিপুরা
img

জেল ভরো আন্দোলনে CITU - এর শক্তি প্রদর্শন

আগামী ১০ আগস্টের দেশব্যাপী 'জেল ভরো' আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজ্যেও।  আগামী ১০ আগস্ট সারাদেশব্যাপী ঘোষিত 'জেল ভরো' আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে শ্রমিক জমায়েতের আয়োজন করে সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বা সিটু। ধর্মনগরের নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও বিপুল সংখ্যক শ্রমিক, কর্মী ও সমর্থক অংশ নেন। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবির কথা তুলে ধরেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতিরও সমালোচনা করেন তারা। বক্তারা আগামী ১০ আগস্টের 'জেল ভরো' আন্দোলনকে সফল করতে শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের প্রতি ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।