
ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। আর্থিক সুরক্ষা ও আধুনিক ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে বৃহস্পতিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও রাজ্যের অর্থ দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হলো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব ড. প্রশান্ত কুমার গোয়েল, অতিরিক্ত সচিব ড. আকিঞ্চন সরকার, যুগ্ম সচিব ড. দেবমিতা কিলিকদারসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা এবং ব্যাংকের ঊর্ধ্বতন আধিকারিকরা।ব্যাংক সূত্রে জানানো হয়েছে, এই প্রকল্পে সর্বোচ্চ ২২.৫০ কোটি টাকা পর্যন্ত দুর্ঘটনা বীমা কভারেজ দেওয়া হবে এবং এর জন্য কর্মচারীদের কোনো প্রিমিয়াম দিতে হবে না।ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সমগ্র ত্রিপুরায় সরকারি কর্মচারীদের জন্য কোনো ব্যাংকের পক্ষ থেকে এটিই সর্বোচ্চ দুর্ঘটনা বীমা কভারেজ। এই উদ্যোগ সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা ও আধুনিক ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।