
মোহনপুর মহকুমার হেজামারা আইসিডিএস প্রজেক্ট কার্যালয়ে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বৃহস্পতিবার ডেপুটেশন দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।ডেপুটেশনে কর্মীরা দাবি জানান, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সময়মতো ফিডিং বিল প্রদান, সমকাজে সমবেতন নিশ্চিত করে বেতন ও ভাতা বৃদ্ধি, মোবাইল রিচার্জ ভাতা ১৮০ টাকা থেকে বাড়িয়ে ৩৫২ টাকা করা এবং বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ নন্দনগর গ্যাস সংযোগ হেজামারা গ্যাস এজেন্সিতে স্থানান্তরের ব্যবস্থা করতে হবে।ডেপুটেশন গ্রহণ করেন হেজামারা আইসিডিএস প্রজেক্টের সিডিপিও সঞ্জনা দেববর্মা। তিনি জানান, কর্মীদের উত্থাপিত দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।এই কর্মসূচিতে হেজামারা আইসিডিএস প্রজেক্টের অধীনস্থ বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা অংশগ্রহণ করেন এবং দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।