Category not found!
img

কৈলাসহর বিমানবন্দর নিয়ে বড় বার্তা!

কৈলাসহরবাসীর বহু বছরের স্বপ্ন—বিমানবন্দর চালু। কিন্তু সেই স্বপ্ন ফের অনিশ্চয়তার মুখে। 
প্রায় তিন দশক ধরে কৈলাসহর বিমানবন্দর চালুর দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন স্থানীয় মানুষ। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে সরকার গঠিত হলে বিমানবন্দর চালুর আশ্বাস দেওয়া হয়েছিল।
সরকার গঠনের পর রাজ্য সরকার ও এয়ারপোর্ট অথরিটির আধিকারিকরা একাধিকবার বিমানবন্দর পরিদর্শন ও সমীক্ষাও করেন। তবে এখনও চালু হয়নি বিমান পরিষেবা।সম্প্রতি উনকোটি জেলার প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, কেন্দ্রের প্রতিনিধিরা বিমানবন্দর পরিদর্শন করলেও তাদের চূড়ান্ত রিপোর্ট এখনও রাজ্য সরকারের হাতে পৌঁছায়নি।
মন্ত্রী বলেন, বর্তমান অবস্থায় কৈলাসহর বিমানবন্দরে বড় এয়ারবাস নামানো সম্ভব নয়। এর জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ ও রানওয়ে সম্প্রসারণ প্রয়োজন, যার আনুমানিক ব্যয় ৪০০ থেকে ৫০০ কোটি টাকা। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সিদ্ধান্ত প্রয়োজন বলেও তিনি জানান।মন্ত্রী জানান, বিষয়টি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার নজরেই রয়েছে এবং উপযুক্ত সময়ে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
তিন দশকের অপেক্ষা, অসংখ্য প্রতিশ্রুতি আর নতুন করে অনিশ্চয়তা—এবার কি সত্যিই আকাশে উড়বে কৈলাসহরের বিমান? নাকি স্বপ্নই থেকে যাবে স্বপ্ন? সেই উত্তরই এখন খুঁজছেন উনকোটিবাসী।