ত্রিপুরা
img

ICFAI ইউনিভার্সিটির সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস!

শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনকারী এক হাজারেরও বেশি কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মান জানাল ICFAI ইউনিভার্সিটি। আগরতলার রবীন্দ্রভবনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাসসহ বিশিষ্ট অতিথিরা।এই অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী এক হাজারেরও বেশি ছাত্র-ছাত্রীকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁদের আগামী দিনের সাফল্য কামনা করেন অতিথিরা।বক্তারা বলেন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায়ই সাফল্যের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তাঁরা।
 এই সম্মাননা শুধু পুরস্কার নয়, আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা। এই মেধাবীরাই ভবিষ্যতে রাজ্য ও দেশের নাম কতটা উজ্জ্বল করবেন, এখন সেদিকেই নজর।