
শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি সামনে রেখে রাজ্যের শিক্ষা ভবনে ডেপুটেশন কর্মসূচি পালন করল চারটি বামপন্থী ছাত্র-যুব সংগঠন। এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের নেতা-কর্মীরা শিক্ষা অধিকর্তার কাছে পাঁচ দফা দাবিসম্বলিত স্মারকলিপি জমা দেন।আন্দোলনকারীদের দাবি, ছাত্র-ছাত্রীদের স্বার্থে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয় দ্রুত বাস্তবায়ন করতে হবে।শিক্ষা অধিকর্তার মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবিগুলি পৌঁছে দেওয়ার আবেদন জানান সংগঠনের প্রতিনিধিরা।
পাঁচ দফা দাবি নিয়ে ছাত্র-যুব সংগঠনগুলির এই ডেপুটেশনের পর শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলেরপাঁচ দফা দাবি নিয়ে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।